ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম

জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা

জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা

এমটিনিউজ২৪ ডেস্ক : জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করা ছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অধস্তন পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব অনলাইনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয়ে অভিভাগের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ যথাসম্ভব ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে।

তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ নির্দেশনা কার্যকরের পাশাপাশি এ বিষয়ে গত ১২ এপ্রিল জারি করা নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন