ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক লাফে যত বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

এক লাফে যত বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া

এক লাফে যত বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া আজ থেকে কার্যকর হচ্ছে।

প্রথম ধাপে ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হওয়ার পর চলতি অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছর থেকে আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর শুরু হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি মীমাংসিত। এটি নিয়ে অনিশ্চয়তা নেই।  এ মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়ি ভাড়া পাবেন।

গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওইদিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো। অর্থ মন্ত্রণালয়ের সেই চিঠি আজ থেকে কার্যকর শুরু হলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন