ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের অনুরোধে মেট্রোরেলের টিএসসি স্টেশনে যাত্রাবিরতি (স্টপেজ) আজ ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। বুধবার (১ জুলাই) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রাবিরতি দেবে না। তবে অন্যান্য স্টেশনে মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে এবার দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন