ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হচ্ছে টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ। আগামী ২৬ আগস্টের সাধারণ ছুটির সঙ্গে একদিনের ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ। একই সঙ্গে সাধারণ ছুটির আওতায় সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবাখাতের কর্মীরা এ সুবিধার বাইরে থাকবেন।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে এ ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টিও বিবেচ্য।

২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির পর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এ ছুটি প্রযোজ্য হয় না। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং দায়িত্ব পালনকারী কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

অন্যদিকে, ব্যাংক খোলা থাকবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন