ডেঙ্গুর লার্ভা ধ্বংসে নতুন ওষুধ আনার উদ্যোগ নেয়া হচ্ছে। দীর্ঘদিন একই ওষুধ ব্যবহারের ফলে এর কার্যকারিতা কমে এসেছে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ডেঙ্গু মসক নিধনের লক্ষ্যে বনানীতে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে এমনটা বলেন ডিএনসিসি প্রশাসক৷
এছাড়াও বিভিন্ন সরকারি কোয়ার্টার ও নির্মাণাধীন ভবনগুলো ডেঙ্গু মশার প্রজননের অন্যতম হটস্পটে পরিণত হচ্ছে দাবি করে এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নে গুলশান-বারিধারা খালে গিয়ে পড়া অধিকাংশ লাইন অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম খান।
বার্তা বাজার/এস এইচ






