ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনা, যে প্রতিক্রিয়া ভারতের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনা, যে প্রতিক্রিয়া ভারতের

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনা, যে প্রতিক্রিয়া ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনা, প্রতিক্রিয়া ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

আজ শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তাকে এক সাংবাদিক সম্ভাব্য যুদ্ধবিমান কেনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”

এরআগে তাকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এটি নিয়মিত পর্যালোচনাও করা হয়।”

“তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক পদক্ষেপে আমরা এই সংশ্লিষ্ট সব ধরণের ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি বিবেচনায় রাখব।”

গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

ভারত এ বিষয়টিকে নিজেদের স্বার্থ বিরোধী হিসেবে দেখছে। কিন্তু চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে সেটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়। সূত্র: এএনআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন