ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু কাল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু কাল

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আগামীকাল ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় উভয় দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করবেন।

শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের ‘টাইগার লাইটনিং ২৬’ মহড়ায় মূলত জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে উভয় দেশের সামরিক বাহিনীর সদস্যরা বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দ্বিপক্ষীয় মহড়াটি ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য হলো— পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে এই দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ২০১৭ সালে প্রথম শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও, পরবর্তী পাঁচ বছর ধরে তা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের বিভিন্ন পরিবেশে পরিচালিত হবে। সবশেষে সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ‘ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ’-এর মাধ্যমে এই মহড়ার সমাপ্তি ঘটবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন