ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেপ্তার ৬

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহরের ঝিকিরা এলাকার মো. আশিক (১৯), রবিউল ইসলাম (২০), মনতাজ (৫০), শাহাদাত হোসেন (৩৮), আব্দুল মোমেন (৪৫) এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজাদ হোসেনকে প্রধান আসামি করা হয়।

একই দিনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম মোল্লা জানান, দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এম.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন , দুইটি পৃথক মামলায় বিএনপি দুইজনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মারামারির মামলার বাদী জাহিদুল ইসলাম আর অপরটি চাঁদাবাজির মামলার বাদী আলমগীর হোসেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন