ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ১২ ও ৯ মিলিয়ে মোট ২১ দিনের লম্বা ছুটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

এবার ১২ ও ৯ মিলিয়ে মোট ২১ দিনের লম্বা ছুটি

এবার ১২ ও ৯ মিলিয়ে মোট ২১ দিনের লম্বা ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : আগস্ট ও সেপ্টেম্বর মাসে লম্বা ছুটি পেতে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আগামী দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে।

এর মধ্যে আগস্ট মাসে ১২ দিন ও সেপ্টেম্বরে মিলবে ৯ দিনের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থীরা এই ছুটি উপভোগ করবেন।

আগস্ট মাসে সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে ১২ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন।

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট ১ দিন, আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১ দিন। এ ছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি থাকবে ১ দিন।

সেপ্টেম্বর মাসের ছুটি

আগামী সেপ্টেম্বর মাসে ছুটি থাকবে মোট ৯ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এ ছাড়া ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১ দিন ছুটি থাকবে।

তবে এ বছর মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে আলাদাভাবে কোনো ছুটি থাকছে না। এ দুই দিনই সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় আলাদাভাবে ছুটি মিলছে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন