ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তরুণীর ঘরে আটকের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার সংবাদ সম্মেলন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

তরুণীর ঘরে আটকের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার সংবাদ সম্মেলন

তরুণীর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ আটক হওয়ার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিব। রোববার (২ আগস্ট) বিকেলে গাইবান্ধা শহরের একটি রেস্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজ সরকার রাকিব বলেন, গত শুক্রবার (৩১ জুলাই) পারিবারিকভাবে আমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এর আগে, ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে আমার শ্রদ্ধেয় শ্বশুরের সঙ্গে ফোনে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং তাদের বাসায় ডাকেন। পরে আমি এবং আমার বড় আব্বু, দুলাভাই, চাচা ও চাচাতো ভাইদের নিয়ে সেখানে যাই। উভয়ই পরিবারের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ের আলোচনা ও সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নামাজের পূর্বে আমাদের বিবাহ সম্পন্ন হয়। এ পুরো প্রক্রিয়াটি ছিল উভয় পরিবার সম্মতি ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হয়। আমার বাবার সঙ্গে আমার শ্বশুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ধারাবাহিকতায় এবং উভয় পরিবারের সম্মতিতেই এ বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের পারিবারিক আলোচনার একটি অংশ গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুন্ন করেছে। পাশাপাশি আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব, ইনশাআল্লাহ।

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি কোনো ধরনের অপপ্রচার, মিথ্যাচার কিংবা চরিত্র হরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি সত্য, ন্যায়-বিচার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও বিভ্রান্তি সৃষ্টি করছে, প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহফুজ সরকার রাকিবের পরিবারের সদস্যরা।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন