ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্ধারিত সময় পেরোলেও ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি এনসিপিসহ ৮ দল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

নির্ধারিত সময় পেরোলেও ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি এনসিপিসহ ৮ দল

নির্ধারিত সময়সীমা শেষ হলেও নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি দল।

দলগুলো হলো জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল এবং জনতার দল।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে দিনটি সরকারি ছুটি হওয়ায় সময় বাড়িয়ে ২ আগস্ট (রোববার) পর্যন্ত করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনতার দলসহ আটটি রাজনৈতিক দল কোনো হিসাব জমা দেয়নি বলে জানান ইসির সিনিয়র সচিব।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন