ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ: এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৫ এএম

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ: এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন পরবর্তী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক আনুষ্ঠানিক নোটিশে এই তথ্য জানানো হয়।

এছাড়া আগামী দুই কার্যদিবসের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ঘটনার ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্য সচিব রিগান হোসেন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা নিরপেক্ষ, স্বচ্ছ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করাই দলের নীতি। ইতোমধ্যে সব পক্ষের বক্তব্য নেয়া এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনার কাজ চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনার ভিত্তিতেই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে শওকত ইমরানের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই শওকত ইমরানের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ ওঠে।

এর আগে, শনিবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এই এনসিপি নেতার বিরুদ্ধে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন