ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম

বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন

সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন। এক বছরের চুক্তিতে গ্রেড-১ পদপর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন