ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা বৃহস্পতিবার, জানাল চিফ হুইপ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা বৃহস্পতিবার, জানাল চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘোষণা করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের পক্ষ থেকে প্রার্থীর নাম জানানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ হুইপ।
নুরুল ইসলাম মণি বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে চিফ হুইপ বলেন, ভোট গ্রহণের জন্য বিশেষ অধিবেশন নয়, নির্বাচন কমিশন প্রয়োজনীয় বৈঠক ডাকবে।

সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন