ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিওক্লিপ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে এক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’।

এ ছাড়া ভিডিওতে তাকে কুষ্টিয়ার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হাসান মামুনের নাম উল্লেখ করে স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘আমরা এই জুলাই মানি না, কখনো মানব না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’

ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন। তিনি বলেন, এমন ঘটনা ঘটতে পারে—এমন তথ্য তারা আগেই পেয়েছিলেন। বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা।

পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন