ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে পানি ছেড়ে দিয়ে বন্যাকবলিত করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে পানি ছেড়ে দিয়ে বন্যাকবলিত করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেয়ার কারণে যেন বাংলাদেশকে হঠাৎ বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে।

আজ মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এই অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। তাহলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অটুট হবে।’

খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভাঙনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এজন্য বিশেষজ্ঞ দল নিয়ে ঘটনাস্থলে আসা হয়েছে। বিশেষজ্ঞরা বাঁধের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করছেন। এখানে শুধু বাঁধ নির্মাণ যথেষ্ট হবে, নাকি সুইসগেট স্থাপন করতে হবে—তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এসময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন