ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে বৃক্ষরোপণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান, সমাজকল্যাণমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন