ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাঁচ বছর আগের তুলনায় ইলিশ আহরণ, পদ্মায় এবার উল্টো চিত্র

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

পাঁচ বছর আগের তুলনায় ইলিশ আহরণ, পদ্মায় এবার উল্টো চিত্র

পাঁচ বছর আগের তুলনায় ইলিশ আহরণ, পদ্মায় এবার উল্টো চিত্র

এমটিনিউজ২৪ ডেস্ক : ‎বর্ষার ভরা মৌসুমেও পদ্মায়ও দেখা মিলছে না জাতীয় মাছ রুপালি ইলিশের। পাঁচ বছর আগের তুলনায় ইলিশ আহরণ কমে অর্ধেক হয়েছে। ফলে নদীবেষ্টিত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শত শত জেলে বিপাকে পড়েছেন। কষ্টে পরিবার-পরিজন নিয়ে দিন অতিবাহিত করছেন। পেশা বদলে অনেকে রিকশা কিনে জীবিকা নির্বাহ করছেন।

‎এক সময় পদ্মার বুকে জাল ফেললেই উঠতো রুপালি ইলিশের ঝাঁক। ভরা মৌসুমে নদীতে ব্যস্ত পার করতেন পদ্মা পাড়ের জেলেরা। প্রতিদিনই সকাল-বিকেল জমজমাট হয়ে উঠত নদী পাড়ের মাছের ঘাট। হাটবাজারেও ডালায় ডালায় দেখা যেত রমরমা রুপালি ইলিশ।

কিন্তু সেই চিত্র এখন আর দেখা যায় না। পদ্মায় জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না জেলেদের জালে। এতে করে অনেক জেলে মহাজনের ঋণ শোধ করতে পারছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।

পদ্মায় ব্যাপকহারে ইলিশ কমে যাওয়ার ব্যাপারে মৎস্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নদীর নাব্য কমে যাওয়া, পলি জমে চর ও ডুবোচর সৃষ্টি, পানিদূষণ, ইলিশের খাদ্য কমে যাওয়া, মিঠাপানির প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের মতো পরিবেশগত কারণে ইলিশের বিচরণ ও প্রজনন বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারিতে জাটকা ও মা ইলিশ নিধনের কারণেও ইলিশের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন