ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদির পাশে থাকার ঘোষণা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

সৌদির পাশে থাকার ঘোষণা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর

সৌদির পাশে থাকার ঘোষণা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে রক্ষায় যতদূর যাওয়ার দরকার ততটুকু যাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ শাখার পরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা তাদের কাছে শর্তহীন।

সংবাদমাধ্যম আরব নিউজকে তিনি বলেন, “কূটনৈতিক এবং সামরিক উভয়ভাবে পাকিস্তান সৌদি আরবের পাশে আছে।”

সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েকদিন ধরে হামলা চালাচ্ছে। এ সময় পাকিস্তান সৌদির প্রতি তাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করল।

পাকিস্তানের প্রভাবশালী এ সেনা কর্মকর্তা আরও বলেছেন, মক্কা ও মদিনা শরীফ রক্ষায় ইতিমধ্যে পাকিস্তানের সেনারা সৌদি আরবে অবস্থান করছেন এবং এ দুটি শহরে কোনো ধরনের হামলা হলে পাকিস্তান এগিয়ে আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।

তবে এখন তারা কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল সৌদি আরব জানায়, ড্রোন হামলায় তায়েফ শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইয়েমেনের; আর আহত দুজনের একজন সৌদির আরেকজন পাকিস্তানের নাগরিক।

হুথিরা সৌদিতে হামলা শুরুর পর গতকালই দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

এরআগে বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্র মক্কা নগরীকে টার্গেট করে ড্রোন ছুড়েছে। তবে মক্কার আকাশসীমায় পৌঁছার আগেই এটি ধ্বংস করে দেওয়া হয়। সূত্র: আরব নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন