ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, আক্ষেপ এনসিপি নেতার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, আক্ষেপ এনসিপি নেতার

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, এই হচ্ছে দেশ বদলানোর আদ্যপান্ত। ছেড়ে (দেশ) যাব?’

শনিবার (৪ অক্টোবর) এনসিপির এই নেতা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেছেন।

ফেসবুকে জাকারিয়া লিখেন, গতকালই (শুক্রবার) এক উপদেষ্টা বন্ধু গত এক বছরের রাজনীতির সালতামামি করতে গিয়ে চরম হতাশা ব্যক্ত করছিলেন। কী করা উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘চলে যান’। আমি বললাম, যুদ্ধ করার জন্য, দেশ ঠিক করার অভিপ্রায়ে এসেছি, চলে যাব!

এনসিপি নেতা জাকারিয়া আরও লেখেন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে নিজের এক বন্ধুকে পুরোনো জঙ্গলের শাসনের ধারাবাহিকতায় পুলিশ কোনো মামলা, পরোয়ানা ছাড়াই বাসা থেকে চোখের সামনে তুলে নিয়ে গেল। আমাদের নতুন বাংলাদেশের রাজনীতি, ‘কিংস পার্টি’ স্ট্যাটাস, সরকারের বন্ধু-বান্ধব সবকিছু দিয়েও পুরোনো ডিপস্টেট, ডিজিএফআইয়ের এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তার অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারলাম না।’

প্রসঙ্গত, সুলতান মুহাম্মদ জাকারিয়া যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি দেশে ফিরে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ‘পরিবর্তনের রাজনীতি’ করার অভিপ্রায়ে দেশে ফিরলেও এক বছরের মাথায়ই তিনি দেশ নিয়ে এমন হতাশার কথা ব্যক্ত করলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন