ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম

পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনভাবেই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনের আগেই ভোটের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩ এলাকায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামুলক ক্যাম্পে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। এই পদ্ধতিতে গণতন্ত্র হোঁচট খাবে না, ধারাবাহিকভাবে দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে এই পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন