ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মনোনয়ন পেয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন শামা ওবায়েদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ এএম

মনোনয়ন পেয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন শামা ওবায়েদ

দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দায় গিয়ে প্রয়াত বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরকান্দার লস্করদিয়ার নিজ বাড়ি পাশে অবস্থিত প্রয়াত বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কবরে পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় তাকে। পরে বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন তিনি।

পরে বিকেলে শামা ওবায়েদ নিজের ফেসবুক পেজে বাবার স্মৃতিচারণ করে লেখেন, আমার বাবা, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ সুখ ও শান্তি নসিব করেন।

তিনি লেখেন, তার অপূর্ণ স্বপ্ন, ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং মানুষের প্রতি অটল ভালোবাসাকে বুকে ধারণ করে গত ১৭ বছর আমি আপনাদের সঙ্গে নিয়ে অন্যায়, দমন-পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছি। নগরকান্দা-সালথার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা ছিলেন আমার প্রতিটি পদক্ষেপের শক্তি। আপনাদের দোয়া, ভালোবাসা ও অবিচল সমর্থন, এটিই আমার পথচলার দৃঢ়তম অনুপ্রেরণা, আমার সাহস, আমার দৃঢ় প্রতিজ্ঞার উৎস।

পরে লস্কারদিয়া ওবায়েদ মঞ্জিলে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শামা ওবায়েদ।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনের জোয়ার বইছে। তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তবে জনগণই সেই ষড়যন্ত্রকে ধুলায় মিশিয়ে দেবে।

শামা ওবায়েদ বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই আমাদের প্রকৃত ভরসা। এই দেশ স্বাধীনতা অর্জন করেছে জনগণের ভোটে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণই হবে মূল চালিকা শক্তি।

অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন, তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন