ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেত্রী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নীলা ইস্রাফিল। বুধবার বিকেলে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

নীলা তার পোস্টে বলেন, রাত নামলেই এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের ধানমণ্ডির অফিসে বসে মদের আসর। আর তিনিই নাকি আগামীতে এমপি হতে চাইছেন।

দলের কেন্দ্রীয় পদে থাকা যে ব্যক্তি নিজ অফিসকে রাতের বেলায় বার বানিয়ে ফেলেন তার হাতেই কি জনগণের দায়িত্ব নিরাপদ? এটাই যদি হয় এনসিপির নেতৃত্বের মান, তাহলে দেশের ভবিষ্যৎ কোন খালে যাবে, তা নতুন করে বলে দিতে হয় না।

তিনি আরো বলেন, একদিকে হাসিনার বিচার চায় অন্যদিকে আওয়ামী লীগের কর্মীদের এমপি বানায়। এবার সিদ্ধান্ত জনগণের কারা দেশ চালাবে, আর কারা রাতের অন্ধকারে মদের টেবিল চালায়, তা দেখার সময় এখনই।

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন