ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার মাজায় গামছা বেঁধে নেমেছি: আমির হামজা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ এএম

এবার মাজায় গামছা বেঁধে নেমেছি: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “আমি কোরআনে ২৫ জন নবীর দোয়া পড়েছি। তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন। এবার মাজায় গামছা বেঁধে নেমেছি কার্যকর করব ইনশাল্লাহ। যদি দেশের ৩০০ এমপির মধ্যে ১৫১ জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারি, তাহলে এতদিন যা বলেছি, তা সংসদে বাস্তবায়ন করব।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হামজা আরো বলেন, “আমরা জানিই না ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতেই নিতে চাইনি। এখন অনেকেই ফতোয়াবাজি করছে। প্রতিদিনই ফোন আসেছে, আপনি লাইন মতো না থেকে বেলাইনে গেলেন কেন? আপনার লাইন ছিল কোরআন প্রচার করা, হঠাৎ এই রক্ত-পিচ্ছিল পথে এলেন কেন।”

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম অভিযোগ করে বলেন, “নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরই দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। অথচ এখন বলছে নির্বাচন পিছিয়ে গেলে তাদের কোনো সমস্যা নেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জরিপ করেছে।”

কর্মী ও সুধী সমাবেশে শহর জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মহসিন আলী, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার প্রমুখ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন