ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদিকে যে গুলি করেছে তার ক্ষমা নাই: পিনাকী ভট্টাচার্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

হাদিকে যে গুলি করেছে তার ক্ষমা নাই: পিনাকী ভট্টাচার্য

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যে গুলি করেছে, তার ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টচার্য।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘হাদিকে যে গুলি করেছে তার ক্ষমা নাই।’

আরেক পোস্টে পিনাকী লিখেছেন, ‘ওসমান হাদি বর্ষা বিপ্লবের শ্বাশত বন্ধু! তাকে গুলি করে নির্বাচন পেছাতে চায় পরাজিত শক্তি। এরা জানে এরা হেরে গিয়েছে ইতিমধ্যে। ঢাকার ছাত্র-জনতা এর সমুচিত জবাব দিয়ে দেবে। ইনকিলাব জিন্দাবাদ।’ এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন