ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে: সারজিস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের যতক্ষণ ফিরিয়ে না দেবে, ততক্ষণ ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।’

তিনি আরও লিখেছেন, ‘Now or Never. We are in a war!’

পরে রাত পৌনে ১২টার দিকে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে। যা ‘না করতে পারার’ আক্ষেপ ছিল, তা পূর্ণ করতে হবে।’

রাত সাড়ে ১২টার দিকে আরেক ফেসবুক পোস্টে সারজিস বলেন, ‘খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে।’

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা যান।

শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন