ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিলেটে যাত্রাবিরতি হলেও বিমান থেকে নামবেন না তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ এএম

সিলেটে যাত্রাবিরতি হলেও বিমান থেকে নামবেন না তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির করার কথা রয়েছে। এ উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তারেক রহমানের যাত্রাবিরতিকালে বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগম করতে দেওয়া হচ্ছে না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা বেড়েছে। এরই মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিমানবন্দর এলাকায়।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় ভিড় না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন