ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, দাবি ডাকসু নেত্রী জুমার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, দাবি ডাকসু নেত্রী জুমার

শরীফ ওসমান বিন হাদিকে খুন করার জপ্ন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

আজ শনিবার এক ফেসবুক পোস্টে জুমা বলেন, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?

জুমা বলেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এটাম্প নেয় সেদিন ফয়সালের সাথে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে।

তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছেনা বলা হচ্ছে? ডাকসুর এই নেত্রী আরো বলেন, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন