ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৮:১৩ এএম

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ হাসিনার পক্ষে দেওয়া স্লোগান নিয়ে তৈরি হওয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রশ্নের মুখে পড়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিদ্যালয়ের সভাপতি ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন।

ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে নামার সময় ১০-১২ জন শিক্ষার্থী একসঙ্গে "জয় বাংলা" ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে নিচে নামছে। পরে তারা নিচতলায় প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে "শেখ হাসিনা, শেখ হাসিনা" বলে চিৎকার করে। ভিডিওতে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম ও কাঁধে ব্যাগ দেখা গেছে।

প্রধান শিক্ষক মনির আহমেদ জানান, ভিডিওটি নতুন নয় এবং এটি বুধবারের ঘটনা নয় বলেই ধারণা করছেন। ইউএনও বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে আসলেও এখনও তিনি শোকজের লিখিত কপি হাতে পাননি বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, "ভিডিওটি দেখে আমরা মনে করেছি এটি বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের শামিল হতে পারে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রধান শিক্ষককে শোকজ করেছি।"

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মুস্তফা কামাল এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি আওয়ামী লীগ সরকারের মেয়াদে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তারই সুপারিশে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ মনির আহমেদ প্রধান শিক্ষক পদে নিয়োগ পান।

এই ঘটনাটি সামাজিক ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, এবং বিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন