ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন, তাদের দায়িত্ব নেবেন কীভাবে? ভিপি নুরকে প্রশ্ন পাটওয়ারীর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন, তাদের দায়িত্ব নেবেন কীভাবে? ভিপি নুরকে প্রশ্ন পাটওয়ারীর

১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনে নিজের নির্বাচনী প্রচারণার সময় এক আলাপকালে এ প্রশ্ন করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় এক বয়স্ক ব্যক্তি বলেন, আমি খুব কষ্ট পেয়েছি। ‘জয় বাংলা’ বলছে বিধায় এক মহিলার পেটে লাথি দিয়েছে, এই তার অপরাধ।

এখন তোমরা বলতেছো কেন যে আমরা আওয়ামী লীগের পাহারাদার? ভিপি নুর বলছে না যে সকল আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম? লজ্জা করে না তোমাদের? এমন করতেছো কেন দেশের?

এ কথার প্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন