ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচন স্থগিতের গুজবে কান না দিতে অনুরোধ ইসির

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

নির্বাচন স্থগিতের গুজবে কান না দিতে অনুরোধ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হচ্ছে–এমন গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে–শেরপুর-৩ আসন ব্যতীত–জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন