ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাড্ডায় ভোট দিলেন নাহিদ ইসলাম

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ এএম

বাড্ডায় ভোট দিলেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন নাহিদ।

ভোট শেষে কেন্দ্র থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা। তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র পাহারা দেবে দলের নেতাকর্মীরা। ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত তারা কেন্দ্রেই অবস্থান করেন বলেও জানান তিনি।

নাহিদ বলেন, ‘এবার প্রচুর বিদেশি পর্যবেক্ষক এসেছেন। মিডিয়া ও সাংবাদিকরাও সবসময় আছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটিই চাই।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন