ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের ৮ বিভাগে উৎসবমুখর ভোট

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

দেশের ৮ বিভাগে উৎসবমুখর ভোট

শান্তিপূর্ণ পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোটের ভোটগ্রহণ। প্রায় সব কেন্দ্রেই দেখা যাচ্ছে ভোটারদের দীর্ঘ লাইন। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে মুখিয়ে আছে লাখো তরুণ ভোটার।

রংপুর

রংপুর বিভাগে মোট ভোটার এক কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৯৯৫ জন। এরমধ্যে পুরুষ ৭৩ লাখ ৪১ হাজার ২৯৮ জন এবং নারী ৭৮ লাখ ১০ হাজার ১৯ জন। বিভাগের ৩৩ টি আসনে ২৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র পদে ৩৩ জন। বাকিরা ২৯টি রাজনৈতিক দলের প্রার্থী। এরমধ্যে আটজন নারী প্রার্থী।

রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী রওজা বলেন, ‘ভোটার হওয়ার পর আমার একবার ভোট দেয়ার সুযোগ হয়েছিল। কিন্তু কেন্দ্রে যেতে পারি নাই। এবারের আগ্রহ টা একটু বেশি। সাতটায় ভোটকেন্দ্রে এসেছি। যদিও আমার মতে খুব যোগ্যপ্রার্থী এখানে নেই। তারপরেও যাকে ভালো মনে হয়েছে তাকে ভোট দিয়েছি। সাথে গণভোটও দিয়েছি। আমার জীবনে এটা অন্যরকম অভিজ্ঞতা।’

রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবি: টাইমস
রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবি: টাইমস

মাদারীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরে তিন আসনের ৩৮১ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুরে জেলায় মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৫ হাজার ৫শ ৮২জন।

নির্বাচন সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মাদারীপুর জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাদারীপুরে স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: টাইমস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!