ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক

কুষ্টিয়ার মিরপুরে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে ওই যুবক পালিয়ে যাচ্ছিলেন।

এসময় তাকে আটক করা হয়। পরে ওই যুবক তার দোষ স্বীকার করলে সাজা দেওয়া হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!