জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মন্ত্রী হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এমনটি হলে প্রমাণ হবে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং তিনি কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন।
গতকাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গণমাধ্যম কর্মীদের কাছে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
পরে বিকালে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলে ড. খলিলুর রহমান মন্ত্রী হিসেবে শপথ নেন। এতে সকালে উত্থাপিত আশঙ্কার সঙ্গে বিকালের ঘটনাপ্রবাহের একটি মিল খুঁজে পাওয়া যায়। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, তাহলে কি নাহিদের আশঙ্কাই সত্যি হলো।
বার্তা বাজার/এস এইচ





