হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সোমবার তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাত প্রায় ১০টার দিকে গুলশানের নিজ বাসভবনে সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বার্তা বাজার






