ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই: নুরুল হক নূর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম

আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই: নুরুল হক নূর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যেখানে সব নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান সুযোগ লাভ করবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। এখন স্থানীয় নির্বাচনে আবার ভোট চাইতে যাবেন।

তিনি বলেন, ‘সরকারের যে সামাজিক আহ্বান কার্যক্রম। এই যে, ঈদের আগে সুরক্ষামূলক, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা। আপনারা এই কাজে প্রশাসনকে সহযোগিতা করবেন, যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়। দেখা যায়, প্রতিবন্ধী ভাতা পায় ভালো মানুষ, সচ্ছল মানুষ পায়। এমন হলে আপনারা ইউএনওকে বলবেন, এই লোক ভালো মানুষ, সচ্ছল মানুষ। তার ভাতা পুনর্বিবেচনা করবেন।

এ সময় বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!