ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মধ্যরাতে জামায়াত আমিরের বার্তা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:১৮ এএম

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মধ্যরাতে জামায়াত আমিরের বার্তা

ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী ভাবে শান্তি কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

পোস্টে জামায়াতের আমির লিখেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল- হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো।

তিনি লিখেন, নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো- হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।

ডা. শফিকুর রহমান লিখেন, হে রব্বুল আলামীন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন