ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ এএম

সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি

জাতীয় সংসদে প্রাপ্ত সংরক্ষিত নারী আসনগুলোতে জামায়াতে ইসলামীর লিজেন্ডদের আনা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, আমাদের দলে ৪০ শতাংশের ওপরে নারী। অর্থাৎ, প্রতি এক লাখে রোকনের মধ্যে ৪০ হাজারের বেশি নারী। সমানভাবে নারীরা জামায়াতের সব জায়গায় আছে। যারা সমালোচনা করেন, তারা এখন প্রশ্ন করেন, তাহলে কেন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের মনোনয়ন দিলেন না? গত ১৫ বছর আমরাই তো ঘরে থাকতে পারিনি, আমিও বিদেশে পালিয়ে বেড়িয়েছে। ফলে সে সুযোগটা আমরা পাইনি। লোকাল নির্বাচনে আমরা আগে দিয়েছি, আগামীতে জাতীয় নির্বাচনেও দেবো।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রশ্নোত্তরপর্বে এ কথা বলেন তিনি।

সাইফুল আলম খান মিলন বলেন, সামনে আমাদের মেয়েরা আসবে, ভালোভাবে আসবে। খুব শিগগির সংসদে আমাদের লিজেন্ড সিস্টাররা আসবে, অপেক্ষা করেন একটু। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, সেটা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল, সবখানে আমরা নারীদের পাঠাচ্ছি। সে পর্যন্ত বদনামের যে ঘানি, সেটা আমাদের টানতেই হবে, তাতে অসুবিধাও নেই। তবে কাজের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো, আমাদের
হাদিসের একটি উদ্ধৃতি দিয়ে জামায়াতের এ সংসদ সদস্য বলেন, ‌মহানবি (সা.) বলেছেন যে, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। এখানে তিনি কোনো ছেলে-মেয়ের পার্থক্য করেননি। সেজন্য আমরা মনে করি, সবক্ষেত্রেই আমরা নারী-পুরুষদের সমানভাবে এগিয়ে নিতে কাজ করতে পারি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্যানেল আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা।

সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুালিটি অ্যান্ড জাস্টিস ‌সমতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারের প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সংস্থাগুলো হলো- মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, ওয়াটার এইড বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অক্সফাম ইন বাংলাদেশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন