ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘অনলাইন ক্যাপটেইন’প্রতিমন্ত্রীকে কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

‘অনলাইন ক্যাপটেইন’প্রতিমন্ত্রীকে কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

দুই শব্দের একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে সারজিস আলম লিখেন, ‘অনলাইন ক্যাপটেইন’।

এদিকে আজ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মূলত তাকে কটাক্ষ করেই সারজিস এমন পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন