ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’, আওয়ামী লীগ ‘সফল বিএনপি’: সারোয়ার তুষার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ এএম

বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’, আওয়ামী লীগ ‘সফল বিএনপি’: সারোয়ার তুষার

বিএনপি যা করতে চেয়েও পারেনি, সেই পথেই সফলভাবে হেঁটেছে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তার ভাষায়, “আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ।”

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন প্রাঙ্গণে আয়োজিত ‘সংবিধান ও সংস্কার: নতুন বাংলাদেশ নাকি পুরোনো ফ্যাসিবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

বিএনপির উদ্দেশে সারোয়ার তুষার বলেন, যখন গণভোট হয়ে গিয়েছে, তখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। এখন গণভোট না মানার জন্য তো একটা ঢাল ব্যবহার করতে হবে। সেই ঢালটা হলো জুলাই সনদ। আল্টিমেটলি জুলাই সনদও কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না।

বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ধারণ করে না মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, চব্বিশের গণ–অভ্যুত্থান একাত্তরের চেতনা সংরক্ষণ ও বাহাত্তরের বিচ্যুতি সংশোধন করার উদ্দেশ্যে ঘটেছে।

মামুনুল হক বলেন, ‘বিএনপির ভুল সিদ্ধান্ত যতটুকু না বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা যারা এন্টি-ভারতীয় (ভারতবিরোধী) এবং এন্টি-আওয়ামী (আওয়ামী লীগবিরোধী) শক্তি রয়েছি, তারা। এ জন্য বিএনপির প্রতিটি ভুল আমাদেরকে প্রচণ্ডভাবে কষ্ট দেয়।’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শিশির মনির বর্তমান পরিস্থিতিকে “স্বাধীনতা ও ন্যায়ের জন্য কালো দিন” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিচার বিভাগ ও সংসদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, দেশে “পারিবারিক রাজতন্ত্র” প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, সংবিধানের আলোকে সরকারকে চ্যালেঞ্জ জানানো হবে এবং পথ সংশোধনের আহ্বান জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন