ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটি নাটক করলো: নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটি নাটক করলো: নাহিদ ইসলাম

জ্বালানি তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটি নাটক করলো বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তেল সংকট নিয়ে সরকার একটি নাটক করল। সংকট নেই, এসব বলে দাম বাড়িয়ে ফেলল। পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবে এটা করা হয়েছে।

রাজনৈতিক জোট সম্প্রসারণ প্রসঙ্গে তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি। এ কারণে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টি-এর সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং পূর্বের রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন।

একটি ব্যঙ্গ কার্টুন প্রকাশের জেরে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাকে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি এর নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, রিফাত রশিদ এবং সানি আব্দুল হক। এ সময় বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!