সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, ‘দেশের যে ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। শেখ হাসিনাকে বলা হয়েছে যে অর্থপাচার করছে। তো শেখ হাসিনার ১৭ বছরে যে পরিমাণ অর্থ পাচারের কথা বলা হয়, ইউনূসের ১৮ মাসে কত টাকা হইছে? তার থেকে শতগুণ বেশি। তাই না?’
সম্প্রতি বাংলানিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এসব কথা বলেন।
জেড আই খান পান্না বলেছেন, ‘একটা দলকে আইন করে নিষিদ্ধ করছে। প্রায় ৮০ বছরের কাছাকাছি একটা দল, মিনিমাম যার পপুলারিটি এখনো দেশে কম-বেশি ফর্টি পারসেন্ট। এখন এট প্রেজেন্ট আমার ধারণা, ইটস অ্যারাউন্ড সিক্সটি পারসেন্ট। আইনি করে নিষিদ্ধ করছে।
সেই দলরে তো নিষিদ্ধ করে রাখা যাবে না। আর কোনো দলরেই কিন্তু নিষিদ্ধ করে কেউ রাখতে পারেনি। চীনে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। রাশিয়া বলশেভিক পার্টি কিন্তু নিষিদ্ধ ছিল।
নিষিদ্ধ করে কিন্তু রাখা যায়নি। অনুশীলন সমিতি, যুগান্তর পার্টি, ইউএন ফরওয়ার্ড ব্লক, নেতাজি সুভাষচন্দ্র বসুর এগুলো নিষিদ্ধ করছিল। কিন্তু থাকেনি। নিষিদ্ধ করে কোনো রাজনীতি নিষিদ্ধ করা যায় না। রাজনীতি দিয়ে প্রতিরোধ করতে হয়।
তিনি বলেন, ‘আমি তো জয় বাংলা বলি এখনো। কাদের সিদ্দিকী এখনো জয় বাংলা বলে। লতিফ সিদ্দিকী এখনো জয় বাংলা বলে। অসংখ্য মানুষ জয় বাংলা বলে। কত মানুষ ধরবে? জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে ও জেতার পরে জয় বাংলা স্লোগানে কাঁইপা উঠসে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা বয়সজনিত কারণে আজকে হোক কালকে হোক, মারা যেতে পারে। কিন্তু তার যে এই ফ্লাইওভার, পদ্মা ব্রিজ, এই কর্ণফুলী টানেল, মেট্রো। মেট্রো তো ঢাকাবাসী কোনো দিন ভুলবে না। তারপর ফ্লাইওভার। এ তো ঢাকাবাসী কোনো দিন ভুলবে না।’
তিনি বলেন, ‘কত বড় অডসিটি যে তারা ৫ আগস্টের পর জাতীয় সংগীত নিয়ে কথা বলেছেন। কে বলেছে? গোলাম আযমের পুত্র। কত বছর না ছিল গুম ঘরে? আট বছর না বছর? তো তার ছয় বছরের বাচ্চা হলো কী করে? আর ওই গামছা আট বছর থাকতে পারে? এ কথা পাগল উম্মাদ ছাড়া কেউ বলতে পারে না।’
বার্তা বাজার/এমএমএইচ






