ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা স্বীকার করলেন জিএম কাদের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা স্বীকার করলেন জিএম কাদের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা স্বীকার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কি না? উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি।

রবিবার (১৯ এপ্রিল) এক টকশোতে এসব কথা বলেন জিএম কাদের।

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে। তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনোকিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন? এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, না। কেমন আছেন-ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।

উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!