ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রিয়াঙ্কা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রিয়াঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামে পরিচিত। রাজনীতিতে আনকোরা হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ২০১০ সালে। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!