ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম

ছাত্রদল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা শেখ তানভীর বারী হামিম। একই সঙ্গে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতির কথাও তুলে ধরেছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে হামিম বলেন, যারা ছাত্রদল নিয়ে হতাশ হন তাদেরকে বলি- হতাশ হবেন না। এটাই ছাত্রদল। নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী। অভিনন্দন সকলকে।

উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!