ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সভাপতি রিফাত রশীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সভাপতি রিফাত রশীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম ব্যববহার করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।

প্লাটফর্মের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি।

সংগঠনটির এই মুখপাত্র বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো নিদিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, সাধারণ জনগনের সংগঠন। এই সংগঠনকে ব্যবহার করে রাষ্ট্রের অর্থ নিজেদের মত ব্যবহারের কোনো সুযোগ নেই। তারা রাজনৈতিক প্লাটফর্ম ব্যবহার করে প্রায় এক কোটি টাকা সংগ্রহ করেছে। তামাদের অন্ধকারে রেখে তারা ওই অর্থ লোপাট করেছে।

তিনি বলেন,‘ ‘হাঁ’এর পক্ষে প্রচারণার দেশব্যাপী অনলাইনে প্রচারণার আয়োজন করা হয়।

আমি জিজ্ঞাসা করেছিলাম বিপুল অর্থের যোগান কীভাবে হবে। তিনি বলেন বাপের টাকায় প্রচারণা হবে। এরপর সেখানে বিভিন্ন সংগঠনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় কিন্তু আমোকে জানানো হয়নি।’ এ বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাষ্টীয়ভাবে বরাদ্দকৃত অর্থ ব্যবহারের বিষয়ে অডিট ও অনিয়মের বিপরীতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন