ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিচারহীনতার সংস্কৃতি ঠেকাতে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে : হাসনাত আব্দুল্লাহ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:৩০ পিএম

বিচারহীনতার সংস্কৃতি ঠেকাতে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে : হাসনাত আব্দুল্লাহ

তীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা সংকুচিত হচ্ছে, বিচারহীনতার সংস্কৃতি ঠেকাতে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে সরকারের মধ্যে সংস্কার বিমুখতার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যকারিতা থেকে পিছিয়ে পড়ছে।

আজ বুধবার বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির নবগঠিত কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে যদি আবারও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার কোনো লক্ষণ দেখা দেয়, তবে জাতীয় ছাত্রশক্তিকে এর বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করতে হবে এবং ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; বরং এটি একটি বড় দায়িত্ব। এর মাধ্যমে নেতাকর্মীদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি মাধ্যম।

গ্রুপিং রাজনীতি ও কোরামবাজি পরিহারের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে। ছাত্রশক্তির কার্যক্রম কোনোভাবেই টেন্ডারবাজি, চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কার্যক্রম, বিতর্ক, সভা-সেমিনার ও শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে।

নবগঠিত কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আসন্ন কোরবানির ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন সম্পন্ন করতে হবে এবং সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে হবে। সব সমস্যা ও অভিযোগ যথাযথ নেতৃত্বের মাধ্যমে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যসহ সব কার্যক্রম এখন সাংগঠনিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তুলতে ছাত্রশক্তিকে নিয়মিত শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে দেশের চলমান বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের সচেতন করতে সংগঠনকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, জেলা যুবশক্তির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল হাসান কিবরিয়া, উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদা সুলতানা, মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মাহিন, উপজেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসিফ মোহাইমেন, মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, রাকিবুল ইসলাম হৃদয় প্রমুখ।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!