ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেড় বছরে এনসিপি যা লুট করেছে তা আ. লীগ ৩ বছরেও করেনি : বাবুল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:১২ এএম

দেড় বছরে এনসিপি যা লুট করেছে তা আ. লীগ ৩ বছরেও করেনি : বাবুল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেড় বছরে যে পরিমাণ লুট করেছে তা আওয়ামী লীগ তিন বছরেও করেনি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল। সম্প্রতি এক টক শোতে এ মন্তব্য করেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, এনসিপি দেড় বছরে যে পরিমাণ লুট করেছে তা আওয়ামী লীগ তিন বছরেও করেনি।

তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বললাম এনসিপি প্রশাসনে বদলি বাণিজ্য নিয়ে বিপুল পরিমাণ টাকা লুট করেছে।

হাজার হাজার রিপোর্টও এসেছে। আমি এর প্রমাণও দিতে পারব। আপনারা চাইলে এক শবার প্রমাণ দেব যে এনসিপি দুর্নীতি করেছে।’

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!