ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রলীগ সেজে ছাত্রদলের ওপর হামলা, ছাত্রশিবির নেতার বিচার চান তন্নী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:২৮ এএম

ছাত্রলীগ সেজে ছাত্রদলের ওপর হামলা, ছাত্রশিবির নেতার বিচার চান তন্নী

২০২২ সাল। ঢাকা গেটের ঠিক সামনেই ছাত্রদলের এক নারীকে বেধরক মারধর করে কিছু ছাত্রলীগ কর্মী। হামলার শিকার এই ছাত্রদল নেত্রীর নাম তন্নী মল্লিক। ন্যক্কারজনক এই হামলার ভিডিও দেখেনি এমন মানুষ কমই আছে।

ছাত্রলীগ বা ছাত্রশিবির হোক- এ হামলার বিচার চান সাবেক এই ছাত্রদল নেত্রী। সম্প্রতি তন্নী মল্লিক বলেন, আমরা আন্দোলন করি, আন্দোলন করে যখন আমি এইদিক (ঘটনাস্থল ইঙ্গিত করে) থেকে দৌড় দিই, তখন পেছন থেকে আমাকে এক ইট মারে, ইট মারার পর আমার পায়ে লাগে। লাগার পর আমি স্লো হয়ে যাই। পরে এই পাশ থেকে একজন আমাকে লাঠি নিয়ে এসে অনেক জোরে একটা আঘাত করে।

যে ছেলেটা এসে আমাকে আঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে, এই ছেলেটা এখন শিবিরের অনেক বড় নেতা। সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ঘিরে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। তন্নীকে লাঠি দিয়ে আঘাত করতে থাকা লোকটি অমর একুশে হল ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক মুসা মন্ডল। ছাত্রলীগের হয়ে হামলা করা মুসা এখন শিবির নেতা- এমন দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের।

তিনি বলেন, ২০২২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যেরকম হামলা হয়েছে, আপনারা দেখবেন এখানে তন্নী মল্লিক, এই যে ছেলেটি যেভাবে লাঠিপেটা করেছে, আপনারা তো সবাই দেখেছেন ওই ভিডিও, সবাই দেখেছেন। এটা কে? শিবিরের একজন নেতা। মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাড়ার জন্য এমন কোনো হীন কাজ নেই, তারা করতো না। সেটা হেলমেট পড়ে হোক কিংবা গণরুম বা গেস্টরুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। সেই ঘটনা স্মরণ করেন তন্নী মল্লিক।

কষ্টের সেই স্মৃতি মনে করতেই চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি। ছাত্রলীগ হোক, আর ছাত্রশিবির হোক- হামলার বিচার চান সাবেক এই ছাত্রদল নেত্রী।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন